সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

প্রধানমন্ত্রীকে ছবি পুরস্কার দিলেন টাঙ্গাইল সদর আশেকপুরের পিয়াসা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ১১৯৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ছবি পুরস্কার দিলেন টাঙ্গাইলের ছোট্র পিয়াসা। সে টাঙ্গাইল সদরের পৌর এলাকার আশেকপুর জোবায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিতে এসে উল্টো তাকেই পুরস্কৃত করেছে পিয়াসা সরকার।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. আশরাফুল আলম খোকন জানান, ছোট্ট পিয়াসার ছবি আঁকার হাত খুবই ভালো। ছবি আঁকায় জাতীয় পর্যায়ের পুরস্কারও পেয়েছে সে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার স্বপ্নের মানুষ। গত আড়াই মাস চেষ্টা করে পিয়াসা বঙ্গবন্ধু কন্যার একটি পোট্রেট আঁকেন।

খোকন জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ অনুষ্ঠানে শিক্ষায় অবদান রাখার জন্য মোট ১০৮ জনকে পুরস্কৃত করা হয়। পিয়াসা সেই ভাগ্যবানদের মধ্যে একজন। নিরাপত্তা বিভাগ থেকে বলে দেয়া হয় অতিরিক্ত কোনও কিছু সঙ্গে নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করা যাবে না। কাগজে মোড়ানো ছবিটি হাতে দিয়ে বাবা শংকর চন্দ্র সরকারকে বাইরে দাঁড় করিয়ে রেখে পুরোপুরি হতাশ হয়ে মা’কে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে আসে পিয়াসা।

বাসস জানায়, পুরষ্কার যথারীতি নাম ডাকা হলে প্রধানমন্ত্রীর কাছ থেকে গিয়ে পুরস্কার নেয়া পিয়াসা সরকার। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আরও সাহসী হয়ে নিজের আঁকা ছবির কথা বলে কেঁদে ফেলে সে। সব শুনে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দেন ছবিটি নিয়ে আসার জন্য।

প্রধানমন্ত্রীর নির্দেশে পিয়াসার কাছ থেকে তার বাবার ফোন নম্বর নিয়ে তারা যোগাযোগ করে বাইরে ছবি নিয়ে দাঁড়িয়ে থাকা বাবাকে ভেতরে নিয়ে আসেন। অনুষ্ঠানের শেষের দিকে প্রধানমন্ত্রীর কাছে মমতায় আঁকা পোট্রেটটি তুলে দেয় পিয়াসা।

তার মা তাপসী রানী সরকার জানান, মেয়েটা অনেক পরিশ্রম করেছে। মুখ মিলেতো চোখ মিলেনা, চুল মিলেতো ভ্রু মিলে না। অবশেষে আড়াই মাস ধরে চেষ্টার পর বঙ্গবন্ধু কন্যার ছবি নিয়ে পিয়াসার সন্তুষ্টি আসে। উদ্দেশ্য একটাই, যেকোনও ভাবেই হোক এই ছবিটি সে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবে। তার সেই স্বপ্ন আজ সফল হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme