সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিক্সার চালক ও মহিলা যাত্রী নিহত

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ১১১২ বার দেখা হয়েছে।

জুয়েল হিমু : টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার চালক ও মহিলা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অপর দুই মহিলা যাত্রী। আহতদের প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শনিবার দুপুরে সদর উপজেলার শালিনা রেল ক্রসিং এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, অটোরিক্সার চালক সদর উপজেলার কুইচবাড়ী এলাকার কাউছার আহমেদ (৩০) ও রসুলপুর এলাকার বিমলেশ তালুকদার ভোলার স্ত্রী রেখা তালুকদার (৩৬)।

এ দূর্ঘটনায় গুরুত্বর আহত পিংকি চক্রবর্তী ও নিলাদ্রী চক্রবর্তীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালিপূজা উপলক্ষে শনিবার দুপুরে টাঙ্গাইল শহর থেকে সিএনজি ভাড়া করে হতাহতরা রসুলপুরের বাড়ির দিকে যাচ্ছিলো।

পরে সিএনজিটি বাড়ির কাছেই রসুলপুর রেলক্রসিং পার হওয়ায় সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি রংপুর এক্সপ্রেসের ট্রেন তাদেরকে ধাক্কা দেয়।

এতে সিএনজিটি ধুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সিএনজির চালক এবং এক মহিলা যাত্রী নিহত হয়। আহত হয় শিশুসহ দুইজন।

পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা গুরুত্বর।

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন মাস্টার জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme