সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

বাসাইলে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৮৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাসাইল : বাসাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৭ মার্চ) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাংকন, সাংস্কৃতিকসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি,

উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, বাসাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম, সরকারী জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা কৃষি কর্মকর্তা নাজনিন আক্তার।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme