সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ফেন্সিডিল সহ গ্রেফতার তিন

  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ৮৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল থানা পুলিশ ১৫০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, জয়পুর হাটের ইছুয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে মো.আনিছুল (৩৭), আব্দুর রহমানের ছেলে মো.রতন (৩৩) ও মৃত খাতের আলী মন্ডলের ছেলে মো.আলেক চাঁন (৩৮)।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সায়েদুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের রসুলপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় রমজান আলী নামের এক আসামী পলাতক রয়েছে।

গ্রেফতারকৃতদের বিষয়ে প্রচলিত আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme