সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুর প্রেসক্লাবের ভবন উদ্বোধন

  • আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৮৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখীপুর : সখীপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে শনিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন স্থানীয় সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়,

সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ,

টাঙ্গাইল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি কামনাশীষ শেখর, সাধারণ সম্পাদক ইফতেখাইরুল অনুপম, অধ্যক্ষ সাঈদ আজাদ,

কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল ইসলাম হারেজ, সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার।

এ সময় বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme