সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৭৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।

এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো – ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রাজাবাড়ী গ্রামের আতাহার আলীর ছেলে মো. রফিক (২৮)।

তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় একটি মাদক মামলা রয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) রাতে টাঙ্গাইল পৌরসভার দেওলা এলাকার জনৈক মো. হাবিবের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩ কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেওলা এলাকার মাদক বিরোধী অভিযান চালায়। এসময় স্থানীয় মো. হাবিবের বাড়ির নিচতলার ভাড়াটিয়া মো. রফিককে গ্রেফতার করে।

পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৯।

উল্লেখ্য, তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় আরো একটি মাদক মামলা রয়েছে। যার নম্বর টাঙ্গাইল মডেল থানার মামলা নং-৫৬, তারিখঃ ৩১/০৮/২০১৮।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme