সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

কালিহাতীতে শিশু ধর্ষণ চেষ্টার আসামী দেড় মাসেও গ্রেফতার হয়নি।। আতংকে পরিবার

  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৮৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : কালিহাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণ চেষ্টার আসামী রাসেল মিয়াকে দেড় মাসেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ওই শিশুটি উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। এদিকে দেড় মাসেও আসামী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিশুটির পরিবারের সদস্যরা। মামলা করে রয়েছেন আতংকে।

জানা যায়, বখাটে রাসেল মিয়া (২৫) একই গ্রামের ফরমান আলীর ছেলে। শিশুটি গত ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে বাড়ির থেকে বের হলে বখাটে রাসেল জোর করে পাশের জঙ্গলে নিয়ে যায়। ধর্ষণের উদ্দেশ্যে ছাত্রীর জামা পায়জামা ছিঁড়ে ফেলে।

ধর্ষণে ব্যর্থ হয়ে ছাত্রীটির শরীরের বিভিন্নস্থানে কামড়ে দেয়। এসময় মেয়েটির চিৎকার দিলে রাসেল পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অন্যদিকে স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়াও রয়েছে।

এলাকাবাসী জানান, বখাটে রাসেল প্রায়ই ওই স্কুল ছাত্রীসহ আরো মেয়েদের উত্যক্ত করেছে। তারা রাসেলের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলো রানী দাশ জানান, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যাতে এরকম ঘটনা ঘটাতে আর কেউ সাহস না পায়।

স্কুল ছাত্রীর পিতা কান্নাবিজড়িত কন্ঠে জানান, আমরা গরীর নীরিহ মানুষ। আমার মেয়ের সাথে এই ঘটনাকারীর বিচার চাই। মামলা করায় আমাদের উপর বিভিন্নভাবে চাপও দেয়া হচ্ছে। আমরা আতংকে আছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, স্কুল ছাত্রীর দাদা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা করছি।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, অভিযুক্ত আসামী রাসেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme