সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা আ’লীগের মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯
  • ৯৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ফেনীতে নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা ও টাঙ্গাইলে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষনের বিচারের দাবিতে মাববন্ধন করেছে জেলা মহিলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী,

শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফাতেমা রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রুমা খান, শহর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফেরদৌসি আক্তার রুনু।

এসময় আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষন, ধর্ষনের পর হত্যা,

ইভটিজিং বেড়েই চলছে। সম্প্রতি ফেনীতে কলেজছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা ও টাঙ্গাইলে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষন করা হয়েছে।

এসব হত্যাকারী ও ধর্ষনকারীদের ফাঁসি দাবি করেন বক্তারা। যাতে করে পরবর্তীতে এ ধরনের অপকর্ম আর কউ করতে সাহস না পায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme