সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

বঙ্গবন্ধুর সমাধিতে টাঙ্গাইল মাভাবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা

  • আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯
  • ৭৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।

বৃহস্পতিবার দুপুর ২ টায় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. মোঃ সিরাজুল ইসলাম এবং সাধারন সম্পাদক ড. মোহাম্মদ খাদেমুল ইসলামের নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন তার পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবাবের নিহত সকল সদস্যের বিদেহী আত্নার মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এছাড়া ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদ এবং বাংলাদেশের সকল মানুষের জন্য দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ড. মীর মোঃ মোজাম্মেল হক ও ধনেশ্বর চন্দ্র সরকার, যুগ্ম-সম্পাদক ড. শামীম আল মামুন,

সদস্য ড. এ.এস.এম সাইফুল্লাহ, ড. পিনাকী দে, কাজী মেজবাহ উদ্দিন আহমদ, নৌশিন ফারজানা হুদা চৌধুরী, মোঃ মাসুদ আলম, রাশেদুল ইসলাম রিপন, ইফতেখার আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme