সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মহান মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট : বুধবার, ১ মে, ২০১৯
  • ১০৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে মহান শ্রমিক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১লা মে) সকালে “দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য দীঘজীবি হউক” এই শ্লোগানে বিভিন্ন শ্রমিক সংগঠন শহরের পৌর উদ্যান থেকে মিছিল শুরু করে।

মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর উদ্যানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো: বালা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন,

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান,

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: আহাদুজ্জামান মিয়া, জেলা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীরবিক্রম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী,

টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন, ইউনিয়ন বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন।

মিছিলে বাস-মিনিবাস, ট্রাক শ্রমিক ইউনিয়ন, প্রকৌশল শ্রমিক ইউনিয়ন, আটো টেম্পো অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন, বেসরকারি বৈদ্যুতিক শ্রমিক, হোটেল শ্রমিক, শীল সমিতি ও পরে পৃথক পৃথক ভাবে মিছিল শেষে নিজ নিজ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme