সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতির স্মরণ সভা

  • আপডেট : শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৯১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুর সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি ও উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম এনামুল হক বাবুলের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ে ( বটতলা) উপজেলা স্বেচ্ছাসেবক দল এ স্মরণ সভার আয়োজন করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কাসেম মানিকের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাড. গৌতম চক্রবর্তী।

উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শরীফ উদ্দিন আরজু, আহম্মদ আলী রানা, হাবিবুর রহমান হবি, যুবদলের আহবায়ক ফনির হোসেন ভ’ইয়া, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ,

রফিকুল ইসলাম দীপন, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলক, সাধারন সম্পাদক আব্দুর রৌফ, ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলাম,

সাধারন সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, কলেজ ছাত্রদলের সভাপতি মো.জাহিদ হাসান ।

এ সময় বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme