সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতী তুলার গুদামে আগুন

  • আপডেট : সোমবার, ৬ মে, ২০১৯
  • ৮৪০ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতীঃ কালিহাতীর এলেঙ্গা পৌরসভা রোড় এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই তুলার গুদামে রাখা সব তুলা পুড়ে গেছে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে আগুন লাগে ভাই ভাই বেডিং স্টোরে। খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তুলার গুদামের মালিক আমজাদ হোসেন সরকারের দাবি আগুনে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

টাঙ্গাইল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মামুন বলেন, বিড়ি-সিগারেটের গোলযোগ থেকে আগুন লেগেছে বলে ধারনা করছি। তুলা মালামাল থাকায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে দোকান ও ভেতরে থাকা তুলা সামগ্রী মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme