সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে নিষিদ্ধ পণ্য জব্দ ও জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৭৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা থাকা পণ্য বিক্রির জন্য দোকানে রাখায় কয়েকটি দোকান থেকে বেশ কিছু পণ্য জব্দ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ না থাকায় এক দোকানির কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে উপজেলার সদরের মেইন রোড, কালিবাড়ী রোড ও কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ ও জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈনুল হক জানান, নিষিদ্ধ পণ্য বিক্রির জন্য দোকানে রাখায় কয়েকটি দোকান থেকে বেশ কিছু পণ্য জব্দ করা হয়েছে এছাড়া পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে কাউছার কসমেটিকসের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জব্দকৃত পণ্য ধব্বংস করা হবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme