সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুর আজগানা ওয়ার্ড আ’লীগের কমিটি গঠন

  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ১২৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মির্জাপুরে আজগানা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ইউনিয়নের দলীয় কার্যালয়ে উপজেলা সাধারণ সম্পাদক মীর শরিফ মাহমুদের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে ৪ নং ওয়ার্ডের সভাপতি তোজাম্মেল হক মানিক ও সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলামের নাম ঘোষণা করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এম একাব্বর হোসেনের নির্দেশে এ কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আজগানা ইউনিয়নের সভাপতি মো: ওসমান গণি, সাধারণ সম্পাদক এম এ কদ্দুস ও ইউনিয়নের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম সিকদারসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা।

এর আগে গত ৯ জুন রোববার ঘাগড়াই কুড়াতলী স্কুল মাঠে ৪নং ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এতে পুরান কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। নতুন দায়িত্ব পাওয়া সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন আজগানা ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme