সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০১৯
  • ১০৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন খানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (১৬ জুন) সকালে উপজেলার তেবাড়িয়া গ্রামে তাকে রাষ্ট্রীয় সম্মাননা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন জানান, শনিবার (১৫ জুন) সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন খান হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না,,,,,,,,রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

তার মৃত্যুর সংবাদ শোনার পর রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম মরহুমের বাড়ীতে গিয়ে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুজায়েত হোসেন, নাগরপুর মডেল থানার এসআই ইদ্রিস সহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ও সুধিজন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme