সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

কালিহাতী কলেজ আন্তঃক্লাস ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৮৯৭ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : “সুস্থ দেহে সুন্দর মন, সবাই মিলে করি ক্রীড়া অনুশীলন” স্লোগানে কালিহাতী কলেজে আন্তঃক্লাস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় অংশগ্রহন করে স্নাতক একাদশ বনাম দ্বাদশ মানবিক একাদশ। ৯৫ রান করে ৩৪ রানের ব্যবধানে স্নাতক একাদশ চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় দ্বাদশ মানবিক একাদশ।

সোমবার (২৪ জুন) সকাল ১১ টায় কালিহাতী কলেজ মাঠে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ আঃ রহিমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নস ট্রফি প্রদান করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রানার্স আপ ট্রফি প্রদান করেন কলেজ পরিচালনা পরিষদের দাতা সদস্য রাবেয়া সিরাজ।

কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান এসময় উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচ ও অন্যান্য পুরষ্কার প্রদান করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme