টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সমাবেশ

  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৬৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : জনশক্তিকে দক্ষ মানব সম্পদে পরিনত করতে কারিগরি শিক্ষার প্রসার, উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে করণিয় শীর্ষক সুধি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. প্রকৌশলী মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী,

বিশেষ অতিথি ছিলেন মুনমুন ফ্লাওয়ার মিলস্ লিমিটেডের স্বত্ত্বাধিকারী মো. রিয়াজ উদ্দিন, পৌরসভার কাউন্সিলর মো. আমিনুর রহমান আমিন।

স্বাগত বক্তব্য রাখেন সুধি ও অবিভাবক সমাবেশ আয়োজক কমিটির আহ্বায়ক এ.কে এম আনিছুর রহমান, সদস্য সচিব বসির আল হেলাল। এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme