দেলদুয়ারে লাশ উদ্ধার

  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৬৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দেলদুয়ারে এ্যালংজানি নদী থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত পরিচয় (৪৬) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার টুকচানপুর এলাকায সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভুইয়া জানান, ‘উপজেলার টুকচানপুর বাজার এলাকার এ্যালংজানি নদীতে অজ্ঞাত পরিচয় ওই লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় আনে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ত‌বে এখন পর্যন্ত লা‌শ সনাক্ত করা যায়‌নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme