সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৮২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদান ও পেনশন প্রথা চালুর দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে মির্জাপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার সকাল ৯টায় হতে বিকেলে ৫ টা পর্যন্ত মির্জাপুর পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।


বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন মির্জাপুর উপজেলা শাখার সভাপতি নূর মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী বাবুল হোসেন, পৌরসভার সচিব আব্দুল হাই মির্জাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন,সাধারণ সম্পাদক সবুজ মিয়া প্রমুখ।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্নভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে পৌরসভার হিসাব রক্ষক আবুল হাসনাত জানান।
এদিকে কর্মসূচি চলাকালে সকল প্রকার নাগরিক সেবা প্রদান বন্ধ থাকায় সেবা গ্রহীতারা চরম দুর্ভোগের স্বীকার হন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme