সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঔষধের গুদাম ঘর সিলগালা

  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৬৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বিভিন্ন কোম্পানীর ঔষধের এজেন্ট ও সরবরাহকৃত ঠিকাদারী প্রতিষ্ঠান শামসুল হক এন্টার প্রাইজের ঔষধের গুদাম ঘর সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ জামান, আল মামুনের নেতৃত্বে শহরের জেলা সদর রোডে এ আদালত পরিচালনা করা হয়। এসময় জেলা ড্রাগ সুপার ডা, নার্গিস আক্তার উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে শামসুল হক এন্টার প্রাইজের গুদাম ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গুদামে বিপুল পরিমান ‘বিক্রি নহে ঔষধ’ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় ওই গুদামের কোন অনুমতি পত্র নেই ও ভিতরের পরিবেশ ঔষধ সংরক্ষনের উপযোগী নয়। গুদামে রাখা ঔষধের গায়ে মেয়াদের টেম্পারিং পরিলক্ষিত। ঔষধের প্রতিটা প্যাকেটে পুলিশ হসপিটাল ছিল দেওয়া ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। যা ঔষধ আইন ১৯৪০ সালের ১৮ ধারায় আইন ভঙ্গ হয়েছে। এ কারণে ২৭ ধারায় নগদ দুই লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে ও গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme