সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ইটভাটা মালিকের জরিমানা, ভাটা উচ্ছেদের নির্দেশ

  • আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ১০৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুরঃ টাঙ্গাইলের মির্জাপুরে এস কে বি নামে এক ইটভাটা মালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক। এছাড়া এক মাসের মধ্যে ওই এলাকা থেকে ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন আদালত।

সোমবার মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মাঈনুল হক এ আদেশ দেন।

জানা গেছে, পাশ্ববর্তী বাসাইল উপজেলার হাবলা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে আতিকুর রহমান খান উপজেলার থলপাড়া মৌজায় ‘এস,কে,বি’ নামে একটি ইটভাটা স্থাপন করে ইট পুড়িয়ে আসছিল। ইট প্রস্তুত আইন ২০১৩ বিধান অমান্য করে ইট প্রস্তুত করার খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ওই ভাটায় অভিযান পরিচালনা করেন।পরে ভাটা মালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং আগামী এক মাসের মধ্যে  ওই এলাকা থেকে ভাটা উচ্ছেদের নির্দেশ দেন।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মাঈনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ইট প্রস্তুত আইন ২০১৩ বিধান অমান্য করে ইটভাটা স্থাপন করায় ভাটা মালিকের কাছ থেকে জরিমানা আদায় ও এক মাসের মধ্যে ভাটা উচ্ছেদের নির্দেশ দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme