নাগরপুরে টেকসই উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৭৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে উপজেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট ( এসডিজি) বাস্তায়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত ( শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছামাদ, সহকারি কমিশনার (ভুমি) ইয়াসমিন মনিরা,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর আলম প্রমুখ। প্রশিক্ষণে ৮টি গ্রুপ কাজ করেন।

প্রতিটি গ্রুপে ১০ জন করে মোট ৮০ জন এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme