সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে রথযাত্রা উৎসব

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৬৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে বিপুল উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার হতে ৯ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

বিকালে কেন্দ্রীয় রথবাড়ী থেকে সনাতন ধর্মাবলম্বী সকল বয়সী নারী পুরুষের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গনে পূজার্চনা, রথটান ও মেলা অনুষ্ঠিত হয়।

প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর।তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরুপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথদেবের প্রতিমূর্তি রেখে রথ যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

রথযাত্রা উপলক্ষে নাগরপুরে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে নাগরপুর কেন্দ্রীয় রথবাড়ীসহ উপজেলার বিভিন্ন সংগঠন। অনুষ্ঠানের মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ

বিতরণ, পদাবলী কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, শ্রীমদভাগবত গীতা পাঠ। এছাড়া উপজেলার মামুদনগর, শুনসী ও আগদিঘুলিয়ায় পৃথক পৃথক রথটান উৎসব ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme