সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সমাজকর্ম শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

  • আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৭২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: “সমাজকর্ম শিক্ষার প্রসার, সমাজকর্ম পেশার মান উন্নয়ন ও উৎকর্ষ সাধন প্রত্যয়ে” টাঙ্গাইলে সমাজকর্ম শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জেলা সদর রোডস্থ রোভার স্কাউট ভবনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌর সভার মেয়র জামিলুর রহমান মিরন।

অনুষ্ঠানে সমাজকর্ম শিক্ষক সমিতির সভাপতি মো: জামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক আজাহার আলী মিয়া, সমাজকর্ম শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডি এম মোস্তাফিজার রহমান,

টাঙ্গাইল সমাজকর্ম শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম তালুকদার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল সমাজকর্ম শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme