সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে রেডক্রিসেন্ট সোসাইটির কর্মশালা

  • আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৮৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বাস্তবায়নে জার্মান রেডক্রসের অর্থায়নে পূর্বাভাস ভিত্তিক প্রকল্পের আওতায় টাঙ্গাইলে বন্যার আগাম কার্যক্রম বাস্তবায়নের নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার এলেঙ্গা রিসোর্টে প্রধান অতিথি থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জাফর আহমেদ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব রফিকুল ইসলাম, ডিআরএম এর পরিচালক বেলাল হোসেন, ম্যানেজিং বোর্ডের সদস্য রবীন্দ্র মোহন সাহা, টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক এম এ রৌফ, প্রকল্প সমন্বয়কারী মো. শাহজাহান প্রমুখ।


কর্মশালায় টাঙ্গাইল, পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, জামালপুর ও শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক, ইউনিট অফিসার ও যুবস্বেচ্ছাসেবকসহ ৩৬ জন অংশ নেয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme