সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে টেকসই উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৬৯৬ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ে কালিহাতীতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুলাই) সারাদিন ব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিনিয়র সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন।

প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন, উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও সকল ইউপি সচিব বৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme