সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেলা বিএনপি দুইভাগে বিভক্ত না করার দাবিতে মানববন্ধন

  • আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৭৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল জেলা বিএনপি দুইভাগে বিভক্ত না করার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে বিএনপি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

এসময় নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা একটি অশুভ চক্র টাঙ্গাইল জেলা বিএনপিকে উত্তর ও দক্ষিন দুইভাগে বিভক্ত করার চক্রান্তে লিপ্ত রয়েছে। বিএনপিকে বিভক্ত করা হলে টাঙ্গাইলে বিএনপির অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

মানববন্ধন কর্মসুচিতে জেলা বিএনপির সহসভাপতি সাদেকুল আলম খোকা ও আতাউর রহমান জিন্নাহ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম ও সফিকুর রহমান খান সফিক, জেলা ছাত্রদলের নেতা নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধন কর্মসুচিতে জেলা যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী মানববন্ধন কর্মসুচিতে অংশ নেয়।

তবে বিএনপির অপর একটি অংশের নেতকর্মী এই কর্মসুচিতে অংশ নেয়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme