সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরের সিএনজি নরসিংদি থেকে উদ্ধার

  • আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৭৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুর থেকে চুরি হওয়া ৩টি সিএনজি চালিত অটোরিস্কা নরসিংদী থেকে উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।

শুক্রবার রাতে নরসিংদী সদরের বরই বাড়ী বাজার এলাকা থেকে অটো রিক্্রা দুটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, গত ৮ জুলাই মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামের বেল্লাল মিয়ার বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে সিএনজি চালিত তিনটি নতুন অটোরিস্কা চোরের দল চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে অটোরিস্কার মালিক মো. জাহাঙ্গীর হোসেন মির্জাপুর থানায় মামলা করেন। পরে ঢাকার সিআইডি ও মির্জাপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে সিএনজিগুলোর সন্ধান পান।

শুক্রবার রাত আটটার দিকে নরসিংদী শহরের বরই বাড়ী বাজার এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় দুটি সিএনজি চালিত অটোরিস্কা উদ্ধার করেন। তবে পুলিশ এর সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে চুরি যাওয়া তিনটি সিএনজি চালিত অটোরিস্কার মধ্যে দুইটি উদ্ধার কর হয়েছে। অন্যটিও উদ্ধারে চেষ্টা চলছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme