সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৪৫ লাখ টাকা বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ১০৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট।মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ম্যানেজিং বোর্ড সদস্য রবিন্দ্র মোহন সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারী এম এ রৌফ,

নিবার্হী সদস্য সুভাষ চন্দ্র সাহা, মো: সালাউদ্দিন হায়দার, জার্মান রেড ক্রসের প্রতিনিধি হাসিবুল ইসলাম, মো: আনোয়ারুল আবেদিন, জেলা ইউনিট অফিসার এটিএম জিয়াউল আহসান, যুব প্রধান আরাফ আল জামান অনয় প্রমুখ।

পরে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে সাড়ে চার হাজার টাকা করে ৪৫ লাখ টাকা এবং সবজি বীজ বিতরণ করা হয়।

এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সকল সদস্য ও যুব ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme