কালিহাতীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাজিদ (১৩) নামের এক কিশোরের ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ছাতিহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজিদ (প্রতিবন্ধী) ঐ গ্রামের শামিম মিয়ার ছেলে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ছাতিহাটি ভাঙা ব্রীজের নিকটে পুকুরে সাজিদ গোসল করতে যায়। পরে আর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে সাজিদের লাশ উদ্ধার করেন। কালিহাতীর পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme