সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল শাহ্জালাল ব্যাংকের উত্তম গ্রাহক সেবা শীর্ষক আলোচনা সভা

  • আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ব্যাংকিং এ শুদ্ধাচার চর্চা এবং উত্তম গ্রাহক সেবা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে শাহজালাল ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখার উদ্যোগে শহরের সিলমি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী।

শাহ্জালাল ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখার ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহ্জালাল ব্যাংক প্রধান কর্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু সায়েম, ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. মাসুম বাসুনিয়া।

এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহসহ ১২টি আঞ্চলিক শাখার সকল শাখা ব্যবস্থাপক, কর্মকর্তাবৃন্দ ও টাঙ্গাইল শাখার গ্রহকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক ২০১৮ পুরস্কার পেয়েছেন টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল খালেক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme