সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আ’লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক শামসুল হকের মৃত্যু বার্ষিকী টাঙ্গাইলে পালিত

  • আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের ৫৪তম মৃত্যুবার্ষিকী বুধবার (১১ সেপ্টেম্বর) পালন করা হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে কালিহাতী উপজেলার কদিম হামজানি এলাকায় শোক র‌্যালি, বিভিন্ন সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পন, কবর জিয়ারত, মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও দুপুরে পটল বাজারে আলোচনা সভার আয়োজন করা হয়।

কর্মসূচিতে কবি, সাহিত্যিক ও সিনিয়র সাংবাদিক আল-মুজাহিদী, শামছুল হক ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু সহ শামসুল হকের আত্মীয়-স্বজন ও বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেয়।

উল্লেখ্য, ১৯৬৫ সালের ১১ সেপ্টেম্বর(শনিবার) আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামছুল হক কালিহাতী উপজেলার কদিম হামজানি গ্রামে মরহুম মহির উদ্দীন আনছারীর বাড়িতে ইন্তেকাল করেন। তিনি ১৯১৮ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।

তার গ্রামের বাড়ি দেলদুয়ার উপজেলায় দেউলি ইউনিয়নের মাইঠাইন গ্রামে। তিনি আওয়ামী লীগের প্রথম এবং তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme