সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাভাবিপ্রবিতে ‘‘কারিকুলাম ডিজাইন এন্ড ফরমেটিং” শীর্ষক কর্মশালা

  • আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ”কারিকুলাম ডিজাইন এন্ড ফরমেটিং” শীর্ষক এক কর্মশালা আইকিউএসি সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এ.কে.এম মহিউদ্দিন ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল নাসির।

রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনিস্টিটিউশনাল (জিটিআই)-এর প্রফেসর ড. মোঃ মোজাহার আলী। কর্মশালায় বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় গ্রাজুয়েটদের শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা কারিকুলাম যুগোপযোগী করার লক্ষ্যে সরকারের বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের অধীনে উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) ইনিস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম সংশোধন ও সংযোজনের প্রয়োজনীয়তা কর্মশালায় আলোচনা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme