সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের নব গঠিত কমিটির শপথ গ্রহণ

  • আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ১২১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের নব গঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান খান বিপ্লব ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুনকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার বিকেলে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের অন্তর্বর্তীকালীন কমিটি এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন কমিটির উপদেষ্টা টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রমিক নেতা বীর বিক্রম আলহাজ্ব আব্দুস সবুর খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার উদয় লাল গৌড়।

অনুষ্ঠানে কমিটির অন্যান্য নেতৃবৃন্দদেরও সংবর্ধনা দেয়া হয়। তারা হলেন, কমিটির কার্যকরি সভাপতি শামসুল হক, সহ-সভাপতি বাদশা মিয়া, সোলায়মান, আরজু মিয়া, যুগ্ম সম্পাদক ওমর আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামসহ সকল নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme