দেলদুয়ারে হত্যা মামলায় গ্রেফতার দুই

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার: দেলদুয়ারে মা হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় ।

পুলিশ ও মামলাসুত্রে জানা যায় চলতি বছরের ১৩ মে উপজেলা সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মৃত মুন্নাছ খানের স্ত্রী হাওয়া বেগমের (৮০) রহস্যজনক মৃত্যু হয়।

লাশের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন না করেই তরিঘরি করে লাশ দাফন করা হয়। ৯ জুলাই হাওয়া বেগমের মেয়ে লিপি বেগম বাদী হয়ে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা করেন।

মামলায় মৃতের ছেলে নাজমুল হক খান ওরফে নাজনু (৫৫) এবং ছেলের বউ মোছা. পারুলকে (৪৫) আসামী করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল হান্নান বলেন, আদালত থেকে নির্দেশ পাওয়ার পর হত্যা মামলা রুজু করা হয়েছে। সেইসঙ্গে আসামী দুজনকেই গ্রেফতার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme