সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাভাবিপ্রবিতে ছাত্রলীগ নেতা স্বার্থকের বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

  • আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তুহিন ইসলাম স্বার্থকের বহিস্কার দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর থেকে প্রশাসনিক ভবনের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করে। আন্দোলনকারীরা জানায়, গতকাল সোমবার দুপুরে পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুমন মিয়া ও লিজা আক্তার ক্যাফেটেরিয়ায় খাবার খাচ্ছিল।

এ সময় তুহিন ইসলাম স্বার্থক তার বান্ধবী বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী সাদিয়াকে নিয়ে তাদের খাবারের টেবিলে বসতে চায়।

এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে স্বার্থক ক্ষুব্ধ হয়ে সুমনকে চড়-থাপ্পর দেয়। সুমন পাল্টা আক্রমন করতে গেলে স্বার্থক ছুরিকাঘাত করার চেষ্টা করে।
ওইদিন বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সুমন ও তার বন্ধুরা লিখিত অভিযোগ দেয়।

মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রক্টর অফিসের কোন সিদ্ধান্ত না পাওয়ায় তারা প্রসাশনিক ভবনের সামনে অবস্থান নেয়। তারা আরও জানায়, প্রক্টর অফিসে ক্যাফেটেরিয়ার সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন। স্বার্থকের বহিস্কার আদেশ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ প্রসঙ্গে ভাসানী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের আইন অনুয়ায়ী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme