সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাধ্যমিক শিক্ষক সমিতির মনোয়নপত্র কিনলেন সাংবাদিক নূরুজ্জামান

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সকাল ১০টা-বিকাল ৫টা পর্যন্ত কার্য নির্বাহী পরিষদে ১৭ পদে প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সভাপদে ১ জন, সহ-সভাপতি ৭জন ,সাধারণ সম্পাদক ২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২জন, সমাজ কল্যাণে ১ জন, প্রচার ও প্রকাশনা ১জন, দপ্তরে ১জন , সাহিত্য ও সাংস্কৃতিক পদে ১ জন ও মহিলা বিষয়ক সম্পাদকে ২জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন।আগামী শুক্র ও শনিবার পর্যন্ত মনোনয়নপত্র ক্রয় ও জমা দেওয়ার সময় রয়েছে।

এ নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে মনোনয়ন কিনলেন মুকুল একাডেমী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক , দৈনিক ইত্তেফাক প্রত্রিকার ঘাটাইল প্রতিনিধি ও ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিঞা।

এর আগে সভাপতি পদে মনোনয়ন ক্রয় করেন বর্তমান সভাপতি খন্দকার তাহাজজত হোসেন, সহ-সভাপতি পদে মোঃ সাহিদুর রহমান রতন, মোঃ আব্দুল হালিম, মোঃ ইদ্রিস আলী, মীর মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুস সামাদ, মোঃ মোমেনুল ইসলাম কাদের,

মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক পদে মোঃ নুরুজ্জামান মিঞা ও মোঃ মোমেন, সমাজ কল্যাণ সম্পাদকে হুমায়ুন কবীর, দপ্তরে নূর মোহাম্মদ বিএসসি, প্রচার ও প্রকাশনা পদে মোঃ দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদকে মোসাঃ তাবাসসুম মেহজাবি ও মোসাঃ নূরুন্নাহার ও সাহিত্য ও সাংস্কৃতিক পদে মোঃ লাল মাহমুদ ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme