সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বাকশিস’র সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ‘শিক্ষা জাতীয়করনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হোন, সম্মেলন সফল করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)’র জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মেলনের শুরুতে পতাকা উত্তোলন ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই প্রয়াত শিক্ষক ও শিক্ষক নেতাদের স্বরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

উদ্বোধন করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আসাদুল হক। জেলা বাকশিসের আহ্বায়ক মো. আজহার আলী মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা শাখার শিক্ষক নেতা মো. শহিদুল ইসলাম।সম্মেলনে বাকশিসের নেতারা শিক্ষা জাতীয়করণের জোড় দাবি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme