সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অর্থ ও বীজ বিতরণ

  • আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৩৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএফআরসি এর কো-অডিনেটর সুরেন্দ্র কুমার রেগমী।

টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারী এম এ রৌফ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান আনছারী,

আইএফআরসি প্রতিনিধি মেহেদি হাসান শিশির, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ড মেম্বার ও জেলা ইউনিটের নির্বাহী সদস্য রবিন্দ্র মোহন সাহা, জেলা ইউনিটের নির্বাহী সদস্য সালাউদ্দিন হায়দার,

ইউনিট লেভেল অফিসার এটিএম জিয়াউল আহসান, যুব প্রধান আরাফ-আল-জামান অনয় প্রমুখ। এসময় রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২৫০ পরিবারের মাঝে নগদ ১১ লক্ষ ২৫ হাজার টাকা ও বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme