সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুর পুলিশের ব্রিফিং

  • আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৭৭৪ বার দেখা হয়েছে।

মো.নুর আলম গোপালপুর : গোপালপুরের বিভিন্ন মণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনী ও আনসার-ভিডিপি মোতায়েন বিষয়ে গোপালপুর থানা পুলিশের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৪ অক্টোবর) দুপুরে গোপালপুর থানায় আয়োজিত ব্রিফিংয়ে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বদা সজাগ রয়েছে। 

কারো কোন সমস্যা থাকলে সরাসরি  গোপালপুর থানা নাম্বারে ও ৯৯৯ ফোন দেওয়ার আহ্বান জানান তিনি।

গোপালপুর উপজেলার সর্বমোট ৪৬ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটিতে ৭ জন করে মোট ৩০০ জন আনসার ভিডিপির নিরাপত্তাকর্মী এবং পুলিশের নিরাপত্তা টহল সর্বদাই থাকবে।

আরো বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি অফিসার মোজাফফর আলী, এ সময় উপস্থিত ছিলেন থানা সেকেন্ড অফিসার মো. সাদিকুর রহমান, ওসি তদন্ত কাইয়ুম খান।

সকল আইন শৃঙ্খলা বাহিনী ও আনসার ভিডিপি প্রতি তাদের নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানানো হয়। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme