সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ১২৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নিরালা মোড় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল।

এতে পুলিশ বাধাঁ প্রদান করে। পরে পুলিশি বাধাঁ উপেক্ষা করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভিক্টোরিয়া রোডের জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর,

যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান জুয়েল, সৈয়দ শাতিল, জাহিদ হোসেন মালা, জেলা ছাত্রদল নেতা আবেদ ইমন, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম সুমন, মোস্তফা কামাল, রাজিব হাসান নিপু,

রাসেদ খান সোহাগ, মোঃ রুবেল মিয়া, দুর্জয় হৌড় শুভ, সজীব খান, সুমন বাপ্পী, দোলন, সবুজ মিয়া, মোঃ শাহীন থানা ছাত্রদলের আজিম উদ্দীন বিপ্লব, সাজ্জাত কবীর সুমন, জাহিদ হোসেন,

করটিয়া সাদত কলেজ ছাত্রদল নেতা চঞ্চল, রানা, এম এম আলী কলেজ ছাত্রদল নেতা আরেফিন রানা, মোঃ বাদশা সহ বিএনপি, যুবদল, ও ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তৃব্যে দেশে অগনতান্তিক সরকার তার নতজানু পররাষ্ট্রনীতি এবং ক্ষমতা কুক্ষিগত করার জন্য যখন একের পর এক দেশবিরোধী চুক্তি করছে ঠিক সেই সময় দেশপ্রেমিক মেধাবী ছাত্র আবরার ফাহাদ তার ফেসবুক স্ট্যাটাসে প্রতিবাদ করায় তাকে বুয়েট ছাত্রলীগের নেতারা বর্বরোচিত ভাবে হত্যা করে।

সরকারের সকল অবৈধ কাজে সম্পৃক্ত থেকে ছাত্রলীগ সারাদেশে একের পর এক হত্যা, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে দেশে এক অরাজক পরিস্হিতির সৃস্টি করেছে।

নেতৃবৃন্দ ছাত্রলীগকে প্রতিটি শিক্ষা প্রতিস্ঠানে প্রতিরোধের আহবান জানান এবং হত্যাকারীদের ফাঁসী দাবী করেন। অন্যথায় ছাত্রদল সারাদেশের ছাত্রসমাজকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme