সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশি বাধাঁয় পন্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৭৬৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ করেছে সদর থানা ছাত্রদল।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হতে চাইলে তাতে পুলিশ বাধাঁ প্রদান করে। পরে পুলিশি বাধাঁর মুখে পরে সেখানেই বিক্ষোভ করে ছাত্রদল নেতৃবৃন্দ।

সদর থানা ছাত্রদলের সাধারন সম্পাদক সাজ্জাদ কবির সুমনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ও সদর থানা ছাত্রদলের সভাপতি আজিমউদ্দিন বিপ্লব প্রমুখ।

এসময় সদর থানা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme