সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে অবৈধ সীসা তৈরি কারখানা ধ্বংস

  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৮১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে ৬টি সীসা তৈরির কারখানা গুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া মাহিন মিয়া নামে এক কারখানার মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মইনুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানান, উপজেলার পাহাড়ি অঞ্চল আজগানা ইউনিয়নের আজগানা গ্রামের কয়েকজন প্রভাবশালী দীর্ঘদিন ধরে একাধিক স্থানে অবৈধভাবে সীসা তৈরির কারখানা স্থাপন করে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করে আসছিল।

কারখানায় ধোঁয়াতে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট সহ এলাকার মানুষ বিভিন্ন রোগে ভুগছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

এ বিষয়ে এলাকার লোকজন স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল অফিসকে অবহিত করেন।

পরে রোববার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মইনুল হকের নেতৃত্বে টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সীসা কারখানাগুলোতে অভিযান চালিয়ে ভেকু মেশিন দিয়ে ছয়টি সীসা কারখানা গুড়িয়ে দেন।

এসময় টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ও ইন্সপেক্টর সজীব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

মির্জাপুর ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মইনুল হক ছয়টি সীসা তৈরির কারখানা গুড়িয়ে দেয়া এক কারখানার মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করার কথা স্বীকার করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme