সখিপুর বনাঞ্চলের করাতকল উচ্ছেদ

  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৭৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুর সংরক্ষিত বনাঞ্চলের ভেতর অবৈধভাবে গড়ে উঠা দুইটি করাতকল উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার বিকালে উপজেলার গড়বাড়ি এলাকায় উচ্ছেদকৃত করাতকল হলো অবৈধ করাতকল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম ও মজনু মিয়ার করাতকল।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা জান্নাত তাহেরা।

এ সময় উপস্থিত ছিলেন বনবিভাগের বহেড়াতলী রেঞ্জ অফিসার এএইচএম এরশাদ, কচুয়া বিট অফিসার শাহ আহমেদ সহ স্টাফগন সহ সখিপুর থানা পুলিশ।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে বনের ভেতর গড়ে[ উঠা সকল অবৈধ করাতকল উচ্ছেদ করা হবে।

উল্লেখ্য, বনের ভেতর স্থানীয় প্রভাবশালীরা জোর পূর্বক ৭৫টি অবৈধ করাতকল স্থাপন করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme