সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বাঁশের সাঁকো ভেঙ্গে মহিলার মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৯৫২ বার দেখা হয়েছে।

মাসুদুল হক : টাঙ্গাইলে বাঁশের সাঁকো ভেঙ্গে শুভা রানী রাথুত (৪০) নামের এক অসুস্থ মহিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে হরিজন পল্লীর ছয়জন সদস্য।

আহতদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভতির্ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সদরের জেলখানার হাজরা ঘাট এলাকার হরিজন পল্লীতে এ ঘটনা ঘটে।

নিহত শুভা রানী হরিজন পল্লীর সুভল লাল রাও-এর স্ত্রী।

এ ঘটনায় আহতরা হলো-বলাই হরিজন (৫৪), আনন্দ রাও (২৫), সালমান হরিজন (২৫), প্রিতম হরিজন (২২), অজয় হরিজন (২৭) ও বিশ্বনাথ হরিজন (৩৬)। তারা সবাই একই পল্লীর বাসিন্দা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান।

এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে মেয়র জরুরী ভিত্তিতে নতুন ব্রীজ তৈরী করে দেয়ার ঘোষনা দেন। সেই সাথে শোভা রানীর মৃত্যুতে শোক প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে হরিজন পল্লীর শুভা রানী রাথুত হটাৎ অসুস্থ্য হয়ে পড়লে প্রতিবেশীরা হাসপাতালে নেয়ার সময় এলাকার বাঁশের সাঁকো পার হতে গেলে ভেঙ্গে খালে পরে যায়।

আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শুভা রানী কে মৃত ঘোষনা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme