সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত

  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৭৮৪ বার দেখা হয়েছে।

জাহাঙ্গীর আলম : “সকলের হাত পরিচ্ছন্ন থাক” প্রতিপাদ্যকে সমানে নিয়ে টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহরের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বশির আহমদ-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সিভিল সার্জন ডাঃ মো. শরীফ হোসেন খান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা খানম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme