সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল সা’দত কলেজে নবগঠিত শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর কমিটির আনন্দ মিছিল

  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৮৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সরকারি সা’দত কলেজ শাখার কমিটি অনুমোদন হওয়ায় মঙ্গলবার দুপুরে আনন্দ র‍্যালী করেছে নব কমিটি। র‌্যালিটি কলেজের শহীদ মিনার থেকে শুরু করে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে কমন রুমের সামনে এসে শেষ হয়।

আনন্দ র‍্যালির নেতৃত্ব দেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সাজিদ খান।

এসময় অংশ নেন সা’দত কলেজ শেখ রাসেল পরিষদের নব গঠিত কমিটির সভাপতি মমিতুল ইসলাম প্রমি, সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান, সহ-সভাপতি ফারুক হোসেন, সোহান সিকদার, নিশাত দ্বীপ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ শাহীন, যুগ্ম সম্পাদক নাজনীন আক্তার এনি, সাংগঠনিক সম্পাদক রিফাত খান রানা, মোঃ আল আমিন ও রহিম ইসলাম আকাশসহ অন্যান্যরা।

আনন্দ র‌্যালিতে প্রায় ৫ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ২০ ফেব্রুয়ারী ১৯৮৯ সালে জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে গঠন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme