সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় ইজিবাইক চালক নিহত।।আহত ছয়

  • আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৮৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে সড়ক দূর্ঘটনায় নজরুল মিয়া (৪০) নামের একজন ইজিবাইক চালক নিহত ও ৬ জন আহত হয়েছে। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে।

শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা
এলাকায় বাস ও ইজিবাইক সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপজেলার মির্জাপুর পৌর সদরের পোষ্টকামুরী গ্রামের মৃত. রোস্তম মিয়ার ছেলে ইজিবাইক চালক নজরুল মিয়া (৪০)।

আহতরা হলো, আহম্মেদ আলী (৬৫), আমজাদ মিয়া (৬০), কালাম (২৪), দ্বিনেশ (৪৫), আকলিমা আক্তার (৩০), অষ্টমী (৫০)।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-২৫২৫) ও মির্জাপুর থেকে দেওহাটাগামী ইজিবাইক ঘটনাস্থলে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ইজিবাইকে থাকা ৬ যাত্রী ও চালক আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মির্জাপুর
কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।

সেকানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইজিবাইকের চালক মারা যায়। বর্তমানে আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়।

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক সালাহ্ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme