সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের হোটেলে বৃদ্ধের ঝুলন্ত লাশ

  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ১০৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে পদ্মা আবাসিক হোটেল থেকে নুরুন্নবী (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে শহরের নতুন বাস টার্মিনাল এলাকার পদ্মা আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোশারফ হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নুরুন্নবী গোপালপুর উপজেলার বিষ্ণপুর গ্রামের বাসিন্দা।

সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন জানান, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে’।

হোটেলের মালিক সাজিদ আহমেদ জানান, ‘নুরুন্নবী গত তিনদিন আগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য এসে হোটেলে ওঠেন।

রবিবার সকালে হোটেলের কর্মচারীরা তার কক্ষ আটকানো দেখে ডাকা-ডাকি করেন। এরপরও কোন সাড়া না পেয়ে আমাকে খবর দেয়। পরে আমি থানায় পুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।’

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme