সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে যুগ্ন সচিব পরিচয়দানকারী দুই প্রতারকের দন্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ১১২৬ বার দেখা হয়েছে।

মাসুদুল হক : টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাদের সাথে অশোভ আচরণ করায় যুগ্ন সচিব পরিচয়দানকারী দুই প্রতারকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে এক লক্ষ টাকা উদ্ধার করা হয়।

পরে তাদের ভ্রম্যমান আদালত-এর মাধ্যমে কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টাঙ্গাইল ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভূমি অধিগ্রহণ অফিসার সুখময় সরকার।

দন্ডপ্রাপ্তরা হলো, দিনাজপুর জেলার খানসাবা উপজেলার পাঠানপাড়া গ্রামের মৃত-ইসমাইল হোসেন খান-এর ছেলে মো. আশরাফ আলী খান (৫০) ও গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর পাইকড়া এলাকার হেলাল উদ্দিন আকন্দ-এর ছেলে মুমিন আকন্দ (৩৪)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুখময় সরকার জানান, মো. আশরাফ আলী বিভিন্ন চাকুরী প্রত্যাশীদের প্রতারন করার উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন সে নিজেকে যুগ্মসচিব পরিচয় দিয়ে জেলা প্রশাসকের সাথে দেখা করতে চান।

গনশুনানী চলার সময় তিনি নিজেকে যুগ্মসচিব পরিচয় দিলে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখার কর্মচারীদের সন্দেহ হয়। পরে জোর করেই জেলা প্রশাসকের কক্ষে গিয়ে অনংলগ্র আচরন করেন।

জেলা প্রশাসকের সন্দেহ হলে জেলা প্রশাসক পুলিশকে ডাকেন পরে এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট এবং টাঙ্গাইল সদর থানার কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রতারক চক্রের মুখোশ বেরিয়ে আসে।

পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ও ১৮৯ এর ধারা লংঙ্গনের দায়ে প্রতারক আশরাফ আলী খান কে ১ বছরের কারাদন্ড এবং দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা লংঙ্গনের দায়ে প্রতারক সহযোগী মুমিন আকন্দকে ১ মাসের কারাদন্ড প্রদান করেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme